মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার ৮নং বোয়ালী ইউনিয়নের-হাঁসগাড়ী গ্রামের, আব্দুল হালিম নামের এক ব্যক্তি তার ভাতিজা বউকে রাতের আঁধারে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেছে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।
গত ৪ নভেম্বর সন্ধ্যা রাতে বোয়ালী ইউনিয়নের-হাঁসগাড়ী গ্রামের দিনমজুর জহুরুল ইসলাম তার স্ত্রী আছমা বেগম ও সন্তানদেরকে বাড়ীতে রেখে চা খাইতে যায়। এমতাবস্থায় বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায়, একই গ্রামের প্রবাসী মোঃ আব্দুল হালিম জহুরুল বাড়িতে ঢুকে তার স্ত্রী আছমা বেগমকে ধর্ষণের চেষ্টা করে।
অভিযুক্ত আব্দুল হালিম আছমা বেগমের চাচা শ্বশুর।
আছমা বেগম অভিযোগে জানান, তার চাচা শশুর হঠাৎ করে ঘরে ঢুকে আছমা বেগমের মুখ চেপে ধরে তার পরনের কাপড় ছিড়ে ফেলে। এসময় নিজেকে রক্ষা করতে এক পর্যায়ে চিৎকার শুনে তার পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
এসময় আব্দুল হালিম লোকজনের উপস্থিতি টের পেয়ে তার পরনের গেঞ্জি ও জুতা রেখেই পালিয়ে যান বলে জানান ভুক্তভোগী ঐ নারী।
এ ব্যাপারে এলাকায় চাঞ্চলল্য সৃষ্টি হয়েছে। গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিষয়ে মামলা দায়ের পূর্বক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ভুক্তভোগী ও তার স্বজনরা।
