লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭ জানুয়ারি ২০২৬ বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি অফিসার জনাব হারুনুর রশিদের সভাপতিত্বে উপজেলা ডিজিল্যান্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন তিনি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হারুনুর রশিদ। উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ছালজারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক জনাব এ কে এম সাদিকুল ইসলাম তিনি বালাই নাশকের মান উন্নয়ন বিষয়ে দিক নির্দেশনা মূলক কথা বলিয়ে বক্তব্য শেষ করেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান)সাদিয়া সুলতানা, জয়পুরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (পিপি) কামরুল হাসান, জয়পুরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক ( শস্য) লুৎফর রহমান। এছাড়াও অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লাহ ও বিভিন্ন বালাই নাশক কোম্পানির প্রতিনিধি। এ সময় উপজেলার সকল ব্লকের কৃষি উপসহকারী কর্মকর্তা ও প্রায় ৫০ জন বালাই নাশক কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। অত্র সভার সভাপতি মহোদয় সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।
