লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা নব-যোগদাণকারি উপজেলা নির্বাহী অফিসার ফায়সাল আহামেদ এর উদ্যোগ ৫ ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস (২০২৬ )বুধবার সকাল ৯ টায় উক্ত উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর মেয়ে শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করা হয়। এরপর তার আত্মা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। দোয়া পরিচালনা করেন কালাই উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ মামুন। এ সময় শহীদ রিতা আক্তারের পরিবারের লোকজন, পাড়া প্রতিবেশী,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
