লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনে আয়োজনে ৬ই ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে উপজেলার কৃষক ছাত্র-জনতা ও কোল্ড স্টোরেজের মালিকদের সাথে কোল্ড স্টোরেজে আলু রাখার বিষয়ে বৃদ্ধি করা দাম কমানোর লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। তিনি আলু চাষীদের কষ্টের কথা সহ তাদের বিভিন্ন দিক তুলে ধরে বলেন আগে আলু চাষীদেরকে স্টোরেজে আলুর রাখার সুযোগ দেওয়া উচিত। তারপর বলেন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ও আলু চাষি কৃষকেরা ন্যায্য দাবি আদায়ের জন্য আমাকে
একটি স্মারকলিপি প্রদান করেছেন, এরপর ইউ এন ও কোল্ড স্টোরেজের মালিকগণ জানিয়ে দেন,বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ও আলু চাষীদের বেঁধে দেওয়া ৭২ ঘন্টা আল্টিমেটাম না, মানলে ৭২ ঘন্টা অতিবাহিত হওয়ার পর তারা পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন এ কথা বলিয়ে উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য শেষ করেন। এরপর অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের মধ্য থেকে মোস্তাক আহমেদ রাতুল, তামিম সরকার ও শামীম। আলু চাষীদের মধ্য থেকে খলিলুর রহমান ও আতিকুর রহমান। কোল্ড স্টোরেজের মধ্য থেকে মোলাম গাড়ি হাট নর্থপোল স্টোরেজ লিমিটেড এমডি এজা,এম, এ, খান, এম ইসরাত হিমাগার লিমিটেড ম্যানেজার রায়হান আলম,, আর বি কোল্ড স্টোরেজের হিসাব রক্ষক জহুরুল ইসলাম, পুনট কোল্ড স্টোরেজের হিসাব রক্ষক এনামুল হক সহ আরো অনেকে। এ সময় উপজেলার ৬ টি কোল্ড স্টোরেজের এমডি, ম্যানেজার, হিসাব রক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক, উপজেলার বিভিন্ন এলাকার আলু চাষী কৃষক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *