লুৎফর রহমান
স্টাফ রির্পোটার
জয়পুরহাটের কালাই উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারীদের আয়োজনে ৬ই ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০ টায় কালাই বাসষ্ট্যান্ড চত্বরে চলতি মৌসুমে আলুর ন্যায্য মূল্য আদায়ের দাবীতে ও অযৌক্তিক ভাবে কোল্ড ষ্টোরজে আলু রাখার ভাড়া বৃদ্ধি করায় তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এহসান আহম্মেদ নাহিদ, কালাই উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি মোস্তাক আহম্মেদ রাতুল, তামিম সরকার, শামীম ইসলাম, নোমান আব্দুল্লাহ্, নেওয়াজ মোর্শেদ রাহুল আহম্মেদ। এছাড়াও আলু চাষীদের মধ্যে থেকে বক্তব্য দেন হাফিজার রহমান, খলিলুর রহমান, আব্দুল আজিজ ও আব্দুল জোব্বার। সকল বক্তাদের একই কথা কোল্ড স্টোরেজে আলু রাখা ভাড়া বৃদ্ধি করায় আলু চাষীরা ক্ষতিগ্রস্থ এবং হতাশায় ভুখছেন। যদি ৭২ ঘন্টার মধ্যে ভাড়া বৃদ্ধির টাকা কমানো না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়করা পরর্তীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করার কর্মসূচী ঘোষনা দেন। সমাবেশ শেষে তারা একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের নিকট প্রদান করেন এরপর ইউএনও মহোদয় সমাবেশ কারীদেরকে বলেন অদ্যয় বিকাল সাড়ে ৩টায় এ বিষয়ে কোল্ড ষ্টোরেজের মালিক নিয়ে মত বিনিময় সভা করার কথা বলিয়ে সবাইকে বাসায় ফিরিয়ে যেতে বলেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারী সমন্বয়ক, উপজেলার বিভিন্ন এলাকার আলু চাষীরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *