সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ ফুলপুর উপজেলা নির্বাচনে ১ম ধাপে বুধবার (৮ মে) অনুষ্ঠিত হয় । ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আনারস প্রতীক নিয়ে ৪৯ হাজার ৩৯১ ভোট প্রাপ্ত ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬২১৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি আতাউল করিম রাসেলের চেয়ে ৩১৭৫ ভোট বেশি পেয়ে মোহাম্মদ হাবিবুুর রহমান (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত চেয়ারম্যান বলেন এই বিজয় সাধারণ জনগণের বিজয় জনগণ আমাকে ভালোবাসি তা আমাকে ভোট দিয়ে ফুলপুর সাধারণ মানুষ প্রমাণ করেছে , ইতিহাস হয়ে থাকবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগে যেমন ভালবাসতাম এখনো ভালবাসবো জনগণকে ।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম এবং ফুলপুর উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও ফুলপুর উপজেলা নির্বাচন অফিসার ফয়েজুর রহমান বুধবার রাতে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
