মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
রানা মোল্যা আরও বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা হলো মানবতা, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আসুন আমরা সবাই মিলে গোপালগঞ্জ পৌরসভাকে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলি।”
তিনি গোপালগঞ্জ পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন সবার জীবনে বয়ে আনে নতুন আশা ও সম্ভাবনার বার্তা।
পাশাপাশি তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *