মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে গোপালগঞ্জ সদর উপজেলার ৬নং পাইককান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুইয়া মোহাম্মদ ইছানুর রশীদ রিপন তাঁর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান রিপন বলেন,
“ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি সুস্থতা, শান্তি ও সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়ার এক অনন্য সুযোগ। আমি চাই আমাদের ইউনিয়নের সকল মানুষ পরিবার-পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে এই পবিত্র উৎসব উদযাপন করুক।”
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা। তাই সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, চেয়ারম্যানের এই আন্তরিক শুভেচ্ছা ও বার্তা ইউনিয়নের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে। তার এই উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।
চেয়ারম্যান রিপনের মতে, ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়—এটি মানুষের মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে।
এদিকে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।
