মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুরে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মর্ডান মোড়ে পুলিশ সাব-কন্ট্রোল রুম উদ্বোধন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। শুক্রবার (২৩ মে) বিকেল ৫টায় এ সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
আরপিএমপি জানায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মর্ডান মোড় দিয়ে ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৮০ হাজার যাত্রী এবং ৫ থেকে ৮ হাজার যানবাহন চলাচল করে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের চাপও এ এলাকায় কয়েকগুণ বৃদ্ধি পায়। ফলে যানজট নিরসন ও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, যাত্রী হয়রানি বন্ধ, টিকিট কালোবাজারি প্রতিরোধ, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা দমন, দুর্ঘটনা প্রতিরোধ এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যেই সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখান থেকে সার্বক্ষণিক ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ, জরুরি সহায়তা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।
তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড, টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন, নিয়মিত টহল বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর বিশেষ নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
আরপিএমপি জানিয়েছে, ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *