মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শুক্রবার  (২২ মে ২০২৬) অনুষ্ঠিত হয়েছে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। নৃত্য, সংগীত ও নানা পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।

সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিটের সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত অতিথি, শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানজুড়ে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। প্রধান অতিথি ছিলেন পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) গোপালগঞ্জের সভানেত্রী তানজিলা শেলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক গোপালগঞ্জের সহসভানেত্রী জারিন তাসনিম নুসরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউল হক, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ সাংস্কৃতিক সন্ধ্যা অতিথি ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, পুলিশের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সাংস্কৃতিক চর্চা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতেই এ আয়োজন করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *