মো: মোমিন খান
বগুড়া জেলা প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এক কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি কামরুল হাসান মধু, যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিএনপি নেতা আতোয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন শাহ, ছাত্রদল নেতা আহম্মেদ কাওছার দ্বিপ সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবর্গ।
