স্থানীয় প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রেজিস্ট্যান্স উইক উপলক্ষে ও চার দফা দাবিতে রোডমার্চ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে ওই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলেন, আমরা আর পেছনের দিকে ফিরে যেতে চাই না। এখন থেকে ছাত্র সমাজ দেশের নেতৃত্ব দেবে ।
কেননা দেশটা আমাদের। আমরা এ দেশটাকে ভালো করে গড়ে তুলব। আর কোন দুর্নীতিবাজদের এই দেশে ঠাঁই হবে না।
একই সাথে তাদের এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করেন।এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয় ।
পরে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
