মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪ খ্রি. বেলা ১৬:০০ ঘটিকায় ছোট নূরপুর কবরস্থান ঈদগাহ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ এর আয়োজনে এবং তানবীর ওয়েলফেয়ার এর অর্থায়নে ‘অন্তিম সজ্জায় সহায়ক সঙ্গী কবর খোদক ও মরদেহ গোসলকারীদের সাথে গ্রাণ্ড ইফতার, বাজার সদাই ও ঈদ উপহার বিতরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১৫০ জন কবর খোদক ও মরদেহ গোসলকারীর মাঝে ঈদ সামগ্রী (১০ কেজি চাল, ০১ কেজি চিনি, ৫০০ গ্রাম সেমাই, ৫০০ গ্রাম মশুর ডাল, ৫০০ গ্রাম লবণ, ২ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু ও নগদ ৫০০ টাকা) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার। এছাড়া উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রংপুর; মোঃ আব্দুল মতিন উপ-পরিচালক, সমাজসেবা কার্যালয়, রংপুর এবং মোঃ শাহজাদা আরমান, কাউন্সিলর, ২৬ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন। অনুষ্ঠানটির সভাপতিত্বে করেন হাজী মোঃ তানভীর হোসেন আশরাফি, সভাপতি, বাংলার চোখ এবং সঞ্চালনা করেন মাহমুদুন নবী বাবুল, সাধারণ সম্পাদক, বাংলার চোখ।
