বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টার দিকে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত‍্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের প্রতিবাদে সভাস্থলে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এতে রোববার (৩১ আগস্ট) দুপুর ১টা থেকে বাকৃবি উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন। এর মাঝেই রাত ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা।

রবিবার দিনভর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদগুলো শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখাসহ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এ আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পরে হাওর এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা আটকে রাখাসহ দুপুর একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটিও আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করলেও রাত ৯টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *