মোঃ ইমরুল আহসান
“পাঠকের দুয়ারে বই” স্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য ‘১৯ ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ মাঠের ব্যাটবল চত্ত্বরে সারাদিন ব্যাপী আয়োজন করে “বই বিনিময় উৎসব-ময়মনসিংহ” এর।
প্রায় ১ হাজার বই নিয়ে অনুষ্ঠিত হয় এই আয়োজনটি।পাঠকরা তাদের বাসায় পড়া হয়ে যাওয়া পুরাতন বই দিয়ে নতুন বই নিতে পারছে বই বিনিময় উৎসব থেকে।
এমন ব্যক্তিক্রমী আয়োজনে খুশি শহরের পাঠক শ্রেণী।
আয়োজকরা জানায়,ময়মনসিংহে বৃহৎ পরিসরে এমন আয়োজন এইবার ই প্রথম।
অদম্য ‘১৯ প্রতিষ্ঠাতা ফুয়াদ জানায়,মানুষকে বই মুখী করতেই এমন আয়োজন করে যাচ্ছি আমরা।আমরা দেশের আট টি বিভাগীয় শহরে প্রাথমিকভাবে আয়োজনের উদ্যোগ নিয়েছি।পৃষ্ঠপোষকতা পেলে তা সারা দেশে ছড়িয়ে দিবো।
বই আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক ফয়সাল রানা জানায়,মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে মুগ্ধ করছে।এমন আয়োজন করায় অদম্য ‘১৯ কে ধন্যবাদ।
বই বিনিময় করতে আসা পাঠকরা জানায়,এমন আয়োজন দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে বই পড়তে সহায়তা করছে,নতুন বই না কিনেই নতুন বই পড়ার সুযোগ হচ্ছে।
এই আয়োজনে অদম্য ‘১৯ এর সাথে লোকাল ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসাবে যুক্ত আছেন বই আন্দোলন ময়মনসিংহ, নলেজ পার্টনার হিসাবে যুক্ত আছেন বাংলাদেশ রির্ডস এবং আয়োজন সহযোগী হিসাবে যুক্ত আছেন বাবুই প্রকাশনী,ঐতিহ্য প্রকাশনী,প্রকৃতি প্রকাশনী এবং ছিন্নপত্র প্রকাশনী।
