মোঃ ইমরুল আহসান

১৪ জুন ১১.০০ টায় সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম মহোদয়ের সাথে ঢাকাস্থ UK Embassy’র International Liaison & Migration (ILM) Manager এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রতিনিধি দলের সাথে UK তে রাজনৈতিক আশ্রয়প্রার্থী, অবৈধ অনুপ্রবেশ, নার্সিং এবং হেলথ্ কেয়ার সেক্টরে বৈধভাবে বাংলাদেশ হতে দক্ষ কর্মী প্রেরণের ক্ষেত্রে যেসকল এজেন্সী প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করাসহ UK তে বৈধভাবে কাজের সুযোগ থাকায় দক্ষ কর্মীরা যেন ভালভাবে বুঝে-শুনে বৈধ প্রক্রিয়ায় স্বল্প খরচে যেতে পারে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়।

UK Embassy’র সহযোগিতায় অর্থ ও মানব পাচার রোধকল্পে প্রতিনিয়ত দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে তথ্য আদান-প্রদান করা এবং বিশেষ ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডি প্রধান UK, ILM প্রতিনিধিদলের প্রধানকে অনুরোধ জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *