মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ৫:৩০ ঘটিকায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার মো: ইমদাদ হোসেন বিপুল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে জয়পুরহাট জেলার পাঁচবিবি ধানাধীন বাগজানা এলাকা হতে গ্রেফতার করছে জয়পুরহাট ।

গ্রেফতারকৃত আসামী মোঃ আনারুল ইসলাম (২৫), পিতা-ওহাব আলী, সাং-চকশ্যাম, থানা-জয়পুরহাট সদর, জেলা জয়পুরহাট র‍্যাব-৫, ।

মামলার বিবরণ জানা গেছে, ২০২১ সালের ০৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকার হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ তল্লাশী করে ৮০ বোত‌ল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

গত ০৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক আনারুলকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী আনারুলকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ৫:৩০ ঘটিকায় পাঁচবিবি থানার বাগজানা এলাকা হতে আনারুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথয আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *