চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদে ঢুকে আজান দেওয়া অবস্থায় নুরুল ইসলাম লেদু (৬০) নামের এক মুয়াজ্জিনকে কু-পিয়ে পালিয়ে গেছেন যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) ফজরের আজান চলাকালীন উপজেলার দেশগাঁও বায়তুল নুর জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান মিঠু (৪৮) বলে জানা গেছে।

স্থানীয় দেশগাঁও দ্বিনিয়া মাদরাসার প্রধান শিক্ষক ও দেশগাঁও বায়তুল নুর জামে মসজিদের ইমাম শাহ সুলতান ভূঁইয়া জানান, মিঠু গত কয়েকদিন ধরে তাকে ও মুয়াজ্জিনকে গালিগালাজ ও হুমকি দিয়ে আসছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় ইউপি মেম্বার আজিজুর রহমানের ছোট ছেলের মৃত্যু ও জানাজার খবর মসজিদে মাইকিং করার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন মিঠু। কেন শিশু মৃত্যুর খবর মাইকিং করা হলো এর জবাব চান তিনি।

আহত নুরুল ইসলামের ছেলে মুনাব্বর হোসেন ইকরাম বলেন, ‘শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাবাকে গালিগালাজ ও হুমকি দেন মিঠু। তখন স্থানীয় দোকানের সামনে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। ভোরে আজান দেওয়া অবস্থায় বাবার ওপর হামলা করেন। পরে বাবাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *