ঢাকার আশুলিয়া থেকে চুরি হওয়া মোটরসাইকেল কয়েক হাত ও জেলা ঘুরে পাওয়া গেল নীলফামারীর সৈয়দপুরে। হাতে নাতে গ্রেপ্তার করা হয় চক্রের মূল হোতা শাহ আলম (৪০) নামে একজনকে। তার কাছ থেকেই উদ্ধার হয় মোটরসাইকেলটিও। পরে তাকে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার আসামিকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে ২৮ আগস্ট আশুলিয়ার কলতাসুতী এলাকার বাড়ির গেট ভেঙে ১৫০ সিসির ইয়ামাহা ফেজার মডেলের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

গ্রেপ্তার আসামি শাহ আলম ওরফে দুখু নীলফামারীর সৈয়দপুর থানার কুন্দল পশ্চিমপাড়া গ্রামের মৃত গমির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেলটি চুরি একটি সিসি টিভির সূত্র ধরে ও গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার নিয়ামতপুর এলাকা থেকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এই শাহ আলম স্থানীয়ভাবে প্রভাবশালী। প্রভাব খাটিয়ে এলাকায় এসব অপকর্ম করে আসছে।

তিনি আরো বলেন, ভুক্তভোগীর বাড়িতে গেট ভেঙে রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী জহিরুল ইসলাম বাদী হয়ে থানা একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তার শাহ আলম সক্রিয় মোটরসাইকেল চোরের দলনেতা। মূলত মোটরসাইকেলটি চুরি করে প্রথম গ্রুপটি দিনাজপুর নিয়ে যায়। পরে দিনাজপুর থেকে আরেকটি গ্রুপ হয়ে সৈয়দপুরে শাহ আলমের কাছে পৌঁছায়। শাহ আলম হলো চোরের মাফিয়া।

এই চক্রের অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *