মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) রিপন কুমার দাস এর নেতৃত্বে, বিশেষ টিম এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ১৩/০৯/২০২৩ খ্রিঃ নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকা মূল্যমানের জালনোটসহ মোঃ মোজাম্মেল হক ফাহিমকে গ্রেফতার করেন।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ নগরীর পতেঙ্গা থানাধীন কাঠঘর মুসলিমাবাদ কসাই গলি থেকে মো: জাহাঙ্গীর আলমকে ০৫ লক্ষ টাকা মূল্যমানের জাল নোট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত জাল টাকার নোট গুলি ঢাকা থেকে সংগ্রহ করে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত সাধারণ জনগণের নিকট খাঁটি হিসাবে বিশ্বাস জন্মিয়ে ব্যবহার করে আসছিলো এবং স্থানীয় অন্যান্য জালনোট ব্যবসায়ীদের নিকট জালনোট সরবরাহ করে আসছিল।
উল্লেখ্য যে,গ্রেফতারকৃত মো: জাহাংগীর আলম এর বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের চারটি মামলা বিচারাধীন আছে।
