মোঃ ইমরুল আহসান
শনিবার(০৮ জুলাই) বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা-কর্মচারীগনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়া কর্তৃক আয়োজিত বিভাগীয় পদোন্নতি MCQ পরীক্ষা-২০২৩ এর OMR Sheet সঠিক ও নির্ভুলভাবে পূরণের লক্ষ্যে অনুশীলন সেশন এবং প্রবেশ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। এ সময় উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান, রিজার্ভ ইন্সপেক্টর(আরওআই), কুষ্টিয়া, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই, পুলিশ লাইন্স, কুষ্টিয়া, আরও-০১, রিজার্ভ অফিস, কুষ্টিয়াসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীগণ।
