সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।
ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে শনিবার বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ মহানগর মহিলা যুবলীগের যুগ্মআহবায়ক শারমিন আক্তার লাকী সংবাদ সন্মেলন করেন।
গত ২০ জুন ফেইসবুক আইডি ক্রাইম এন্ড করাপশন থেকে রাজনৈতিক কর্মকান্ডের ছবি ব্যবহার করে মনগড়া এবং আপত্তিকর ও অসামাজিক কথা বলে একটি ভিডিও পোষ্ট করে শারমিন আক্তার লাকীকে জড়িয়ে ।
যা তার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে সমাজের চোখে কুরুচিপূর্ণ, অশ্লীল, মিথ্যা, বানোয়াট, ভীতি প্রদর্শক মানহানি, সন্মানহানিকর ।
এ বিষয় লাকী ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের ও বিজ্ঞ আদালতে সাইবার ক্রাইমের আইনের আত্ততায় একটি মামলাও দায়ের করেছেন ।
যেখানে আসামী করা হয়েছে নরসিংদী জেলার মনোহরদী থানার সল্লা বাইদ গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে নাজনিন সুলতানা তুলিসহ ৪/৫ জনকে ।
মামলার বাদী শারমিন আক্তার লাকী সংবাদ সন্মেলনে বলেন বিবাদী নাজনিন সুলতানা তুলি তার স্বামীর পূর্ব পরিচিত । গত ৩০ জুন দুপুরে তার স্বামীর হোয়াটস্ আ্যাপ নাম্বারে বিভিন্ন ধরনের অপ্রিতিকর কথা লিখে তাদের প্রাণনাশের হুমকিসহ যে কোন সময় সুযোগমত পেলে তাদেরকে খুন করিয়া লাশগুম করে ফেলবে এবং ভীষন ক্ষতি সাধন করবে মর্মে হুমকি প্রদর্শন করে।
যুবলীগের যুগ্মআহবায়ক শারমিন আক্তার লাকী তার বিরুদ্ধে ফেইসবুকে ভিডিও পোষ্টে মিথ্যা বানোয়াট অভিযোগের প্রচারের সঠিক বিচার চেয়ে সাংবাদিকদের সঠিক তথ্যের মাধ্যমে সংবাদ প্রকাশের আহবান জানান। যাতে করে আমার মতো কেউ মিথ্যা বানোয়াট ঘটনার শিকার না হয় ।
