৪ জুলাই নীলফামারী জেলা পুলিশের নব নিযুক্ত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা, পুলিশ সুপার, নীলফামারী জেলা রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর নব নিযুক্ত পুলিশ সুপার’কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ অফিসে কর্মরত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এ এফ এম আনজুমান কালাম; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান, পিপিএম (বার); অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) এস এম রশিদুল হক পিপিএম; আরআরএফ রংপুরের কমান্ডেন্ট (অতিরিক্ত ডিআইজি) এস এম আশরাফুজ্জামান; রংপুর রেঞ্জ অফিসের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম অ্যানালাইসিস) মোঃ আব্দুল লতিফ; পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ আকতার হোসেন; সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রাফে সামদান হুসাইন মোঃ আদেল।

নীলফামারী জেলার নব নিযুক্ত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা নীলফামারী জেলায় যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-তেজগাঁও বিভাগ) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি গত ১৩ জুন ২০২৩ খ্রিঃ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে তাঁকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *