মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে গলায় ফাঁস দিয়ে শামিম মিয়া (২২) নামের এক যুবক আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৩ জুলাই) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর আলম জানান, শামিম নামের ওই যুবকের বাড়ি হরিরামপুরের ধুন্দিয়া গ্রামে। রোববার রাতের কোনো এক সময় সে তার শ্বশুরবাড়ির কাছে গোডাউন বাজারের খামার বালুয়া গ্রামের একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। এ ব্যাপারে তার প্রতিবন্ধী স্ত্রীর সাথে কথা বললে জানান, শামিম মিয়া তাদের বাড়ি আসেনি।
মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ যুবক আত্নহত্যা করেছে সে ব্যাপারে তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
