ইমরুল আহসান
স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানেই জরুরী সেবা ও জনবলের অভাব রয়েছে। সরেজমিনে রিপোর্টিং অনুসন্ধানে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নয় নং কামারগাঁও ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এসে এ ধরনের সমস্যার কথা জানা যায়। এ প্রতিষ্ঠানিক কর্মরত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা জনাব প্রফুল্ল চন্দ্র সূত্রধর বলেন, এখানে যে পরিমাণ সরকারি ঔষধ বরাদ্দ আসে তা খুবই সামান্য। তিনি আরো অভিযোগ করেন এখানে পানি ,স্যানিটেশন, পর্যাপ্ত লোকবলের ঘাটতি রয়েছে। তাই সরকারি ঊর্ধ্বতন মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, জনগণ যাতে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যসেবা পায়। এ ব্যাপারে স্থানীয় জনগণ ও এলাকার চেয়ারম্যান জনগণের এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন চান।
