বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
আজ ১২ই নভেম্বর বিকাল ৪ ঘটিকায় নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহ্ সূফি মাওলানা নঈমুল কুদ্দুস আকবরী ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান (নূরু) ।বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বরেন্য সাংবাদিক হায়দার জাহান চৌধুরী ও জেলা প্রেসক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,কবি,লেখক প্রাবন্ধিক প্রফেসর ননী গোপাল সরকার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেমের কবি, তানভীর জাহান চৌধুরী।
উক্ত মহতি আয়োজনে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন সহ হাওলাপুরীর অসংখ্য ভক্ত ও আশেকান উপস্থিত ছিলেন।
পরিশেষে হুজুর কেবলার মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে আলোচনা সভাটির পরিসমাপ্তি ঘটে।
