হারুন উর রশীদ ​
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল বকশীগঞ্জ পৌর শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১০নভেম্বর) সন্ধ্যায় ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।
​পৌর তাঁতী দলের সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিসুর রহমান লুলু।
​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বকশীগঞ্জ উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আতিকুর রহমান আতিক এবং সদস্য সচিব খন্দকার শরীফসহ উপজেলা ও পৌর বিএনপি, তাঁতী দল এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
​উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে পৌর তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *