আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাঘবেড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিরহাট বাজার ধান মহলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুল আলম বাবুল, উদ্বোধক ছিলেন বাঘবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরহাদ রব্বানী সুমন, প্রধান বক্তা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার, বিশেষ অতিথি এডভোকেট জুবায়ের সোহাগ। আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে মুন্সিরহাট বাজারে ‌র‍্যালী করা হয়।
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *