মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোটার
গোদাগাড়ী পৌরসভার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।
পরিদর্শনকালে নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ দিয়ে চলমান ভাঙনরোধ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় কাজের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেন।
পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে নদীভাঙনের কারণে তাদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা শোনেন অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি।
নদীভাঙন থেকে বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় চলমান কার্যক্রমের অগ্রগতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।
স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘব এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।
