মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
“রোগ কমি জেনো সুস্থ থাকি—নিয়মিত পরিচ্ছন্নতা রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও কেশরহাট পৌরসভার উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মোহনপুর থানার অফিসার, ধূরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিমুদ্দিন আহমেদসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে মোহনপুর থানার অভ্যন্তরসহ আশপাশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পালনের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
