মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর তানোরে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ২৭ সেপ্টেম্বর তানোরের বাঁধাইড় ইউনিয়নের রামদেবপুর গ্রামের সেলিম রেজার ছেলে সবুজ (১২) ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির মা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা মুমতাহা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *