মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগর পুলিশের হাজীরহাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভুক্ত মোঃ আকতারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন কেরানীরহাট মীরপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুরের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার অভিযান এবং রাত্রীকালীন মোবাইল-৬১ ডিউটি পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি দল কেরানীরহাট মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর-৬৬৩/২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আকতারুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ আকতারুল ইসলাম কেরানীরহাট মীরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ হানিফ উদ্দিন মন্ডল, এসআই (নিরস্ত্র) ফারহান কাজী, এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও এএসআই (নিঃ) মোঃ মজিবুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিয়মিত ওয়ারেন্ট তামিল এবং রাত্রীকালীন টহল ও অভিযান পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাজীরহাট থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
