মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন মন্থনা এলাকায় পুলিশের অভিযানে পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান করার জন্য অবস্থানের অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে মন্থনা এলাকার জনৈক বেলাল হোসেনের বাড়ির ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনা এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হানিফ উদ্দিন মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় মন্থনা এলাকায় একটি বাড়ির ভেতরে পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান করার জন্য একজন নারী ও একজন পুরুষ অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সুমন মিয়া (২৮), পিতা মোঃ আশরাফুল ইসলাম, সাং-ছোটপুল এবং মোছাঃ লিজা মনি (২০), পিতা জয়নাল আবেদন, সাং-কিশামত মুন্সিপাড়া। তারা উভয়েই হারাগাছ থানার মহানগর রংপুর এলাকার বাসিন্দা।
অভিযানে তাদের ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে গ্রেফতার করে হাজীরহাট থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরপিএমপি হাজীরহাট থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-৯৫/২৬, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৭৫ ধারায় প্রসিকিউশন করা হয়েছে।
হাজীরহাট থানা পুলিশের এমন নিয়মিত অভিযান ও আইন প্রয়োগের কার্যক্রম স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
