মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার প্রত্যয়ে রাজশাহীতে শুরু হয়েছে “শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব–১৪৩৩”। বাংলাদেশ সরকারের ঘোষিত নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উৎসবটির একটি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
শাপলা কালচারাল স্কুলের আয়োজনে এবং শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত এই উৎসবটি স্থানীয় সংস্কৃতি অঙ্গনে এক নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উৎসব ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মাহফুজুল হাসনাইন হিকোল (সদস্য সচিব, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির)
মো. নাসিম খান (সদস্য সচিব, শাহ মখদুম থানা বিএনপি)
সানজিদা রহমান (অধ্যক্ষ, হাজরা মডেল স্কুল)
উপস্থিতি ও সাংস্কৃতিক পরিবেশনা
উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, সাহিত্যুরাগী, সমাজসেবক এবং স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা অংশ নেন। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়।
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তাদের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মূলত এ আয়োজন করা হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ উপস্থিত সকলকে মুগ্ধ করে।
পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনা
অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সঞ্চালনা করেন শাপলার সহকারী পরিচালক জনাব জাহাঙ্গীর আলম। পাশাপাশি, সার্বিক সমন্বয় ও পরিচালনার দায়িত্বে ছিলেন শাপলার তথ্য ও গবেষণা কর্মকর্তা এবং কালচারাল ম্যানেজার জনাব ইমরুল আসাদ তুহিন।
আয়োজকদের প্রত্যাশা: “সংস্কৃতির চর্চায় বিকশিত হোক প্রতিভা, নজরুলের চেতনায় গড়ে উঠুক মানবিক, সৃজনশীল ও অসাম্প্রদায়িক প্রজন্ম।”
