লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
সমাজসেবা অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিসের (এসডিএস) আয়োজনে ও বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএফ) ২৫ শে সেপ্টেম্বর (২০২৬ ) শুক্রবার সকাল পৌনে ১১ টায় জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ মিলনায় তনে অত্র উপজেলা
নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর
সভাপতিত্বে” বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে জয়পুর জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন”শীর্ষ প্রকল্প গবাদি পশু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন এসডিএস নির্বাহী পরিচালক আয়েশা আক্তার। উপজেলা পরিষদের সিএ এসএম শওকত এর সঞ্চালনায় মহিলাদের জীবন মান উন্নয়ন বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ২ আসনের এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিনী নাজমা আরা বেগম, সাবেক অতিরিক্ত সচিব ও এসডিএস এর উপদেষ্টা এ,কে,এম মাসুদুজ্জামান , সহকারী কমিশনার ( ভূমি) কালাই আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান, কালাই থানা বিএনপি আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই থানা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মৌদুদ আলম সরকার, পৌর বিএনপি’আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল। আলোচনা সবার শেষে মাননীয় প্রতিমন্ত্রী, তার সধর্মিনী, এসডিএস নির্বাহী পরিচালক, সাবেক অতিরিক্ত সচিব ও এসডি এস এর উপদেষ্টার মাধ্যমে আর্থিক অনুদানের চেক এবং জয়পুরহাটের ৫ উপজেলার মহিলাদের মাঝে ১শত ১৫টি গবাদি পশুর বিতরণ করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ,সমাজসেবা অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিসের( এসডিএস ) নির্বাহী পরিচালক ও উপদেষ্টা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
