নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে আয়োজিত এ বিদায় সংবর্ধনায় কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রার কর্মকালীন দায়িত্ব পালন ও ভূমি সেবা প্রদানে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।
বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন। এ সময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সৈয়দা তামান্না হোরায়রা তাঁর বক্তব্যে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালনকালে সহকর্মী ও সেবাগ্রহীতাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
