মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. হামিদুর রহমানের গোপালগঞ্জ সফর উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা আইনজীবী সমিতি ও বিচার বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়ের।
জানা গেছে, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলার বিভিন্ন ট্রাইব্যুনাল পরিদর্শনের অংশ হিসেবে হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি গোপালগঞ্জ সফর করেন। এ উপলক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. হামিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক দেওয়া হয়।
এ সময় জেলা আইনজীবী সমিতির কর্মকর্তা ও সদস্য, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *