মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া দাখিল মাদ্রাসায় উন্নত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) সেবার আওতায় নির্মিত বিভিন্ন স্থাপনার উদ্বোধন করা হয়েছে।
“Improving Access to Improved Water, Sanitation and Hygiene Services in Bangladesh” প্রকল্পের আওতায় ব্র্যাক ও চান্দুড়িয়া দাখিল মাদ্রাসার যৌথ অংশীদারিত্বে এসব স্থাপনা নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান।
মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও পরিচ্ছন্নতা ব্যবস্থার সুযোগ আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ ধরনের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা সচেতনতা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
