মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগর পুলিশের হাজীরহাট থানার অভিযানে এনজিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে হাজীরহাট থানাধীন দক্ষিণ বিন্যাটারী এলাকায় অভিযান চালিয়ে তাকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ ফরিদুল ইসলাম ওরফে সবুজ। তিনি দক্ষিণ বিন্যাটারী এলাকার মৃত জাবেদ আলী মেম্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুরের নির্দেশনা অনুযায়ী হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় এনজিআর-১১৭/২৪, হাজীরহাট, প্রেসেস নং-১৫০/২৬ (হাজীঃ) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল ইসলাম ওরফে সবুজকে শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সালাম মিয়া, এসআই (নিরস্ত্র) ফারহান কাজী, এএসআই (নিঃ) মোঃ শাহীনুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেফতারের পর আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *