লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ই আগস্ট (২০২৬ )রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রশাসনিক সম্মেলন কক্ষে নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহামেদ এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ,শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ,সাংবাদিকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী প্রতিনিধির সাথে বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি )কালাই জনাব আব্দুল্লাহ আল মাহবুব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির ও সিনিয়র যুগ্ন আহবায়ক মওদুদ আলম সরকার,কলাই থানা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের প্রতিনিধি এস আই তোফায়েল আহমেদ, কালাই মডেল প্রেসক্লাবে সভাপতি লুৎফর রহমান ও কালাই ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) আবুল খায়ের গোলাম মওলা সহ আরো অনেকে। বক্তাগণ উপজেলার বিভিন্ন এলাকার সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখার সময় প্রত্যেক বক্তার বক্তব্য নব যোগদানকারী ইউএনও মহোদয় খুব মনোযোগের সাথে শোনার পর তিনি সমাপনী বক্তব্যে বলেন ইনশাল্লাহ এলাকার সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চালিয়ে যাব। এলাকার উন্নয়ন কল্পে এবং মাদক, জুয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইউএনও মহোদয় সকলের সহযোগিতা চেয়ে অত্র মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
