মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
আগামী প্রজন্মকে মাদক সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য ময়মনসিংহের গৌরীপুরে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পৌরসভার ৯ নং ওয়ার্ডের চার’টি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করা হয়েছে।
সোমবার(৩ আগষ্ট ২০২৬) সকাল ১১,৩০ থেকে ০১.৩০ মধ্যে গৌরীপুরে বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোলকপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মূকুলনিকেতন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারপাড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের হাতে ২টি করে ফুটবল তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি,র এবং গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদের পরামর্শে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে এ ফুটবল বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। বিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংগীতসহ বিভিন্ন গঠনমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।
আমার দেশ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা আক্তার সোমা,পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন রক্তিম,সাবেক সভাপতি ৯ নং ওয়ার্ড পৌর বিএনপি, মোঃ আলমগীর (খোকন)সহ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
