নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা খাদ্য গুদামের ওসি এলএসডি সাকিল আহমেদের কর্মদক্ষতা ও দায়িত্বশীলতা নিয়ে স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। নিয়মিত সময়মতো অফিসে উপস্থিত হওয়ার পাশাপাশি প্রয়োজন হলে অতিরিক্ত সময় কাজ করেও দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে ভূমিকা রাখেন বলে তারা জানান।

তাদের ভাষ্য, সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক কাজে তিনি নিজ উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছেন। তাঁর আন্তরিকতা, কর্মদক্ষতা ও সেবামূলক মনোভাবের কারণে সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের প্রশংসা অর্জন করেছেন বলেও দাবি করা হয়।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও ওসি এলএসডি সাকিল আহমেদ একই নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সরকারি খাদ্য ব্যবস্থাপনায় ইতিবাচক অবদান রেখে যাবেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *