লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সমশিরা চৌধুরী পরিবারের পারিবারিক কবরস্থানে ২৫ শে জুলাই (২০২৬ ) শনিবার দুপুর প্রায় পৌনে ৩ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ ( টুকু এমপি) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারী মহোদয় ( এমপি)উপস্থিত থেকে মাননীয় মন্ত্রীর নানা মরহুম মোজাহার হোসেন চৌধুরীর কবর জিয়ারত করেন। দোয়া পরিচালনা করেন বালাখুর গ্রামের হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ মোতালেব হোসেন। তিনি মরহুমের উদ্দেশ্যে এবং দেশ ও জাতির কল্যাণে প্রান খুলে দোয়া করেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের সমশিরা চৌধুরী পরিবারের ও জয়পুরহাট সদরের আত্মীয়-স্বজন , জেলা প্রশাসক আল – মামুন মিয়া,পুলিশ সুপার শাহনাজ আরা বেগম, কালাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলাম, জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, মন্ত্রী মহোদয়ের নানার কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *