মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র স্টাফ রিপোর্টার

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত রাজশাহী মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে পরিচিতি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দের আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় সংগঠনকে আরও সুসংগঠিত করা, পেশাজীবীদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল দেশের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতা পালনে সবসময় অগ্রণী ভূমিকা রাখতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ও উপস্থিত সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় তারা সকলকে অন্তত একটি করে গাছ লাগানো এবং পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *