মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

নওগাঁর নিয়ামতপুরের ঐতিহ্যবাহী কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ৪৬, নওগাঁ ১ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রোশনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে ও মাসুম আল সালেহীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
সভায় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম (খোকন), নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম ভিপি, মোস্তাফিজুর রহমান এমপির সহধর্মিণী ফরিদা বেগম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *