নিজস্ব প্রতিবেদক
মোঃ নাসিরউদ্দিন
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোহনপুর উপজেলার ২ নম্বর ঘাসিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাফর ইকবাল।
শুভেচ্ছা বার্তায় জাফর ইকবাল বলেন, “মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি রাজশাহী-৩ তথা পবা-মোহনপুরবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর দক্ষ নেতৃত্বে পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “মাননীয় এমপির সফল নেতৃত্বে পবা-মোহনপুরের সার্বিক উন্নয়নের ধারা আরও বেগবান হবে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সর্বাত্মক সফলতা কামনা করছি।”
