দেশবাসী জানেন- হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সেহলী পারভীন।
গঠনতন্ত্রে সংস্থাটির নিক নেইম হিউম্যান এইড ইন্টারন্যাশনাল।
কতিপয় স্বার্থান্বেষী সহযোদ্ধাদের লোভ ও ষড়যন্ত্রের কারণে সংস্থাটির মহাসচিব পদটি বারবার বিতর্কের মুখে পড়েছে কিন্তু তিনি কখনো কাউকে অভিযুক্ত করার চেষ্টা করেননি। কারণ- ওদেরকে তিনিই শিখিয়েছিলেন; মানবাধিকার কী এবং কেনো এই কাজ করতে হবে!
তাঁর ক্যারিয়ার ২০ বছরের। কিন্তু হিউম্যান এইড এর অফিসিয়াল যাত্রা ২০১৮ সাল থেকে ।জাতীয় গোয়েন্দা বিভাগ এনএসআই এর ছাড়পত্র ও জয়েন্ট স্টক রেজিষ্ট্রেশন ( S-12847) এর মাধ্যমে। সাবমিশন কার্যক্রম শুরু হয়েছে ২০১৬ থেকে। ২০১৪ সালে সংস্থার নাম কিনে রেখেছিলেন জয়েন্ট স্টক থেকে ।
অবশেষে Human Aid And Trust International এর প্রতিষ্ঠাতা মহাসচিব এর অবস্থান পরিস্কার করতে সহকারি মহাসচিব এডভোকেট নাসির উদ্দিন জজকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের মাধ্যমে প্রমান করেছেন-
সংস্থার সূচনা লগ্ন থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন সেহলী পারভীন। মহামান্য সুপ্রিমকোর্ট এর মাধ্যমে প্রমাণিত হলো সত্যের জয় নিশ্চিত !ধর্মের কল বাতাসে নড়ে!
যারা সেহলী পারভীনের স্বাক্ষর নকল করে স্বেচ্ছায় পদত্যাগ দেখিয়ে নতুন করে নিজেদের মহাসচিব দাবি করেছেন- তারা নিজেরা নিজেদের ক্ষতি করেছেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা বিভাগ সিআইডি’র তদন্ত কর্মকর্তার তদন্ত রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হলো সেহলী পারভীনে’ই প্রতিষ্ঠাতা মহাসচিব এবং তিনি কখনো কোনো পদত্যাগ পত্র দেননি। সেহলী পারভীনে-ই উক্ত প্রতিষ্ঠানে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং করবেন ভবিষ্যতে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *