মো: সজিব আল-হাসান
নেত্রকোনায় আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও ধারণ করতে গিয়ে দিপ্ত চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার মধ্যরাতে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জয় শেষে শহরের শহীদ মিনার মোড়ে অবস্থিত একটি সিঙ্গার শোরুমের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিও ধারণের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পরে ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দিপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর ছেলে।
ঘটনার পর মুহূর্তেই আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ-উল্লাস শোকে পরিণত হয়। হাসপাতালে দিপ্তের স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
