মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জনস্বার্থে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
অভিযান চলাকালে অবৈধ পুকুর খননে ব্যবহৃত ৪টি ভেকু (খননযন্ত্র) জব্দ করা হয় এবং আরও ৬টি ভেকু নিষ্ক্রিয় করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অনুমোদন ছাড়া পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের স্বার্থ রক্ষা ও ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। অভিযানের বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *