লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কার্যালয়ে আয়োজনে১২ জুলাই (২০২৬ )রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে “তারুণ্যের আশা – আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব মাহমুদুল হাসান এর সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনিই স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। পুনট ইউনিয়ন পরিকল্পনা পরিদর্শক ফিরোজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক অফিসার (ভারপ্রাপ্ত ) মনসুর রহমান, এস আই শহীদুল ইসলাম, পুনট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোর্শেদুল হক ও আহমেদাবাদ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বাসেদুর রহমান (বাসেত)সহ আরো অনেকে। সভা শেষে সভাপতি ও অতিথিবৃন্দের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ উপসহকারী, শ্রেষ্ঠ পরিদর্শক,পরিদর্শিকা , পরিবার কল্যাণ সহকারি ও শ্রেষ্ঠ প্যানেল চেয়ারম্যানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। শ্রেষ্ঠ পুনট কমিউনিটি ক্লিনিকের উপসহকারী মাহবুবুর রহমান,শ্রেষ্ঠ পরিদর্শক পুনট ইউনিয়ন তফিকুল ইসলাম, শ্রেষ্ঠ পরিদর্শিকা আহম্মেদাবাদ ইউনিয়ন শ্যামলী রানী, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি আহম্মেদাবাদ ইউনিয়ন রাখি খাতুন ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হলেন পুনট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোরশেদুল হক এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ,কর্মচারী,ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
